ঢাকা : চিরকাল যে কোনও সিনেমাকে হিট করার পিছনে একটাই মন্ত্র ‘এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট’। আর এই বিনোদনের তালিকায় এখন সব থেকে জমজমাট বাজার ‘এন্টারটেনমেন্ট অফ সেক্স’-এর। তাই শরীরি ভাষা প্রকাশের জোয়ারে মেতেছে গোটা বলিউড।
ইদানিং বলিউডের সব তারকারাই বেশ সাহসী হয়ে উঠেছেন। অন্ত:রঙ্গ দৃশ্য থেকে শুরু করে বেড সিন সবেতেই স্বাচ্ছন্দ্য তাঁরা। তবে এই লড়াইয়ে নিজেকে সামিল করেত চাইছেন না শত্রুঘ্ন কন্যা।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবাং গার্ল জানিয়েছেন, “আমি কখনই কোনও বোল্ড সিনে অভিনয় করব না। আমি সেই সিনেমাই করতে চাই, যেগুলো আমি আমার পরিবারের সঙ্গে বসে দেখতে পারব। এমন কোন ছবিতে অভিনয় করতে চাই না যা পরিবারের সঙ্গে বসে দেখতে লজ্জা পাব”।
সম্প্রতি সোনাক্ষীকে ‘অ্যাকশন জ্যাকসান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এই ছবি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই প্রথম আমি কোন ফুল কমেডি চরিত্রে অভিনয় করছি। আশা করছি এই চরিত্রে দর্শকরা আমাকে পছন্দ করবেন”। এছাড়া তিনি আরও বলেন, “ আমার বিশ্বাস আমি কমেডি চরিত্রে ভাল অভিনয় করতে পারি। আশা করছি প্রভু স্যারের সমস্ত প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি”।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান