ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে সরকার বিরোধী এক সমাবেশে অন্তত দুই জন নিহত, অসংখ্য আহত এবং গ্রেফতার হয়েছেন শতাধিক আন্দোলনকারী।
শুক্রবার রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল-সিসি সরকারের বিরুদ্ধে সালাফিস্ট ফ্রন্টের ডাকা গণ সামাবেশে এ ঘটনা ঘটে।
এর আগে সরকারি দপ্তর থেকে বলা হয়েছে, অজ্ঞতরা গাড়ি থেকে গুলি করে এক জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। এতে আরো দুই জন মারাত্মক আহত হয়েছে।
মুরসিকে উৎখাত করার পর সিসি সরকারের বিরুদ্ধে সালাফিস্ট ফ্রন্টের এটাই বড় ধরনের সমাবেশ।
কায়রোর তাহরির স্কয়ারসহ গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।
সূত্র: আল জাজিরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান