পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেজাজ ভারী অদ্ভূত। নানা সময় নানা জিনিসের ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দুর্জনেরা বলেন, দেশের মানুষের হাসির ওপরেও নাকি তার কাঁচি চলেছিল। সেই প্রেসিডেন্টের এবার অবাক হুমকি। উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলে দেওয়া হলো, প্রেসিডেন্ট কিম উং-উন-এর নাম আর কেউ ব্যবহার করতে পারবেন না। মানে প্রেসিডেন্টের নামে আর দেশের কেউ নাম রাখতে পারবে না।
এর কারণ প্রেসিডেন্টে চান না তার এই 'সুন্দর' নামটা কেউ ব্যবহার করে ক্লিশে করে দেয়, আর নামের মর্যাদা হারায়। এমনই খবর প্রকাশিত হয়েছে ইউরোপের বেশ কিছু নামজাদা সংবাদপত্রে। তবে খবরটা যেহেতু উত্তর কোরিয়ার, তাই স্বাভাবিকভাবেই এই খবরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক দিন আগেই অসুখ সেরে রাজকর্মে ফিরেছেন প্রেসিডেন্টে। তবে কী সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। - ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান