ঢাকা: লাগাতার অবরোধ ডেকে কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “চলমান পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান ব্যাখ্যা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান