নীলফামারী : জেলার সৈয়দপুর উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলকর্তৃপক্ষ। দুই ধিন ধরে চলা অভিযান শেষ হয়েছে বৃহস্পতিবার।
দুই দিনে রেলের জমিতে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। প্রথমে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে বিমানবন্দর সড়কের পাশের অবৈধ স্থাপনাগুলো একে একে বুলডাজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহম্মেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নীলফামারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের উপস্থিতিতে রেলওয়ের পূর্ত এবং ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
অপরদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে উচ্ছেদকারী দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেছে রেলওয়ে কতৃপক্ষ। সৈয়দপুর রেলওয়ে থানায় এই মামলাটি করা হয়।
রেলওয়ের সৈয়দপুর ভূ-সম্পত্তি বিভাগের আমিন আব্দুল মতিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত প্রায় আড়াই শতাধিক ব্যাক্তিকে আসামী করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাজু মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান