মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরে সোহেল নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকালে নীরব (২৬) নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে শহরের পুরাতনরোড এলাকার ছবিঘর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবক সোহেলের হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী নীরব। এ সময় সোহেল চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে গণপিটুনি দেওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে ছোরাসহ উদ্ধার করে।
তিনি আরো জানান, চিকিৎসা শেষে ছিনতাইকারী নীরবকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার পর মামলা রুজু করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান