নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দেলুর কাছ থেকে ১৬টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, ১৩শ পিছ ইয়াবা ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টায় ফতুল্লার তল্লা এলাকা থেকে দেলুকে গ্রেফতার করা হয়। এর আগে ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় দেলুর সহযোগী দুলালকে।
ফতুল্ল মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এএসআই কামরুল ইসলাম ও সাইফুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান