ঢাকা: রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ সমর্থক ভাড়াটিয়াদের বিরোধে দুই বাড়ির মালিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ভাড়াটিয়াসহ ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, হাজারীবাগ থানার ৩/ ১৪ নম্বর হাসেম খান রোডস্থ বাড়ির কয়েকজন ভাড়াটিয়া গাঁজা সেবন করায় বাড়ির লোকজন তাদের ঘর ছাড়ার জন্য বলেন। এতে তারা পাশের বাড়ির মালিক আওয়ামী লীগ হাবিবুর রহমান ওরফে হাসেম মাদক সেবী ভাড়াটিয়াদের পক্ষ নেয়।
অপর দিকে পাশের বাড়ির মালিক বিএনপি পন্থী হওয়ায় মাদক সেবীদের নিয়ে হাসেম জগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে শুক্রবার বেলা ১১ টার দিকে হাসেম মাদক সেবী সন্ত্রাসীদের নিয়ে সাকিলদের বাড়িতে হামলায় চালায়। এ সময় সেখানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে বাধা দিতে গেলে শামীম, জসিম, আতিক ও মনিরসহ ১০জন আহত হন। তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার সহকারি পরির্দশক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষই থানায় এসেছেন। বিষয়টি তারা মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান