ঢাকা: দক্ষিণ কেরাণীগঞ্জ থানা সংলগ্ন রাস্তায় কনটেইনারের ধাক্কায় সিএনজি চালক ও এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম দুলাল এবং আরোহীর পরিচয় জানা এখনো সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজের এএসআই সেন্টু চন্দ্র দাস এই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান