ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন ও সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ গিয়ে দেখা করেন।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।
এছাড়াও এই দুই আইনজীবী খালেদার বিভিন্ন মামলার বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান