মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের তোরাব মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তোরাব মিয়া হাজীপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাহার উল্লার ছেলে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে তোরাব মিয়া কীটনাশক পান করেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান