রূপগঞ্জ : রূপগঞ্জে দুই দিন ব্যপী ডিজিটাল ও বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভ্ইুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, ফেরদৌসি আলম নিলা, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ। আলোচনা সভা অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান