বেনাপোল : পোর্ট থানার নারাণপুর গ্রাম থেকে একটি ওয়ানশুটার বন্দুক, এক রাউন্ড গুলি ও চারটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় এনাম (৩০) নামে ওই বাড়ির মালিককে আটক করা হলেও স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোনে জানায়, নাশকতার উদ্দেশ্যে নারাণপুরের একটি বাড়িতে কিছু অস্ত্র জমা করা হয়েছে। পরে ওই গ্রামের আবুলের ছেলে এনামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান