ডেস্ক: ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী আল-দাহলে সৌদি বিমান হামলায় অন্তত ২০ ইয়েমেনি নিহত হয়েছেন। আল-দাহলে নগরীর দুইটি স্কুল এবং একটি ব্যায়ামাগারে সৌদি বিমান হামলা চালায়।
বৃহস্পতিবারে এ হামলা চালানো হয় বলে জানা যায়।
এদিকে, সৌদি গোলান্দাজ বাহিনী সীমান্তবর্তী সাদা প্রদেশের দুই এলাকায় হামলা করেছে। এ দুই এলাকায় আনসারুল্লাহ বিপ্লবীদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এর আগে, সৌদি জঙ্গিবিমানগুলো বৃহস্পতিবার সকালের দিকে বন্দর নগরী এডেনের বিমানবন্দরে হামলা করে। এছাড়া, এডেন ও লাহিজের মধ্যবর্তী এলাকায় সৌদি বিমান হামলায় অনেক ইয়েমেনি হতাহত হয়েছে।
সৌদি আরব মঙ্গলবার বিমান হামলা বন্ধের ঘোষণার দেয়ার পর এ সব হামলা অব্যাহত রয়েছে। সৌদি সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসরিরি এ হামলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান