ডেস্ক : হরমুজ প্রণালীতে সকল মার্কিন বাণিজ্য জাহাজকে পাহারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নৌবাহিনীর জাহাজ এই কাজে মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
ইরান গত শুক্রবার মার্কিন একটি কার্গো জাহাজের পথ আটকানোর পর যুক্তরাষ্ট্র বলছে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। তারপরই এমন সিদ্ধান্ত এলো।
এতে নতুন করে ঐ অঞ্চলে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার মার্কিন একটি মালবাহী জাহাজকে কিছুক্ষণের জন্য ঘিরে রেখেছিল ইরানি কর্তৃপক্ষের টহল জাহাজ।
আর মার্শাল আইল্যান্ডের একটি জাহাজকে আটক করে রেখেছে ইরান।
তার আগে জাহাজটিকে লক্ষ করে গুলিও ছোড়া হয়েছিল বলে বলা হচ্ছে।
অন্যদিকে কিছু জাহাজকে ইরান পথ ঘুরে যেতে বাধ্য করছে বলে অভিযোগ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বলছে কিছুদিন তাই মার্কিন সব মালবাহী জাহাজ পাহারা দেবে মার্কিন নৌবাহিনী।
ঐ এলাকায় মার্কিন নৌবাহিনীর আরও বেশ কিছু জাহাজ মোতায়েন করা হয়েছে।
মার্কিন জাহাজ গুলোর আশপাশে থেকে তারা পুরো এলাকার জাহাজ চলাচলের উপর নজরদারী করবে।
এর আগে এপ্রিলে ইরান ইয়েমেনে তার মিত্রদের অস্ত্র পাঠাচ্ছে এমন সন্দেহে ঐ অঞ্চলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালীকে তার অবস্থানের কারণে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
কেননা আরব সাগর ও পার্সিয়ান গালফের একমাত্র সংযোগ প্রণালী এটি।
এই প্রণালীর বেশিরভাগ অংশ পরেছে ইরানের জলসীমায়।
আবার অন্যদিকে এর দক্ষিণে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত ও ওমান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনে এর ব্যাপক গুরুত্ব।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান