মোঃ মিনহাজ উদ্দিন মিন্টুঃ ডেমরা উন্নয়ন সংস্থা নামে একটি জনকল্যান মূলক প্রতিষ্ঠান ১লা মে আত্মপ্রকাশ করল। এই প্রতিষ্ঠানটি ডেমরা থানার অর্ন্তগত সারুলিয়া ইউনিয়ন ও ডেমরা ইউনিয়নের সকল ওয়ার্ডগুলোর উন্নয়নকল্পে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাবে বলিয়া সকলে একাত্ততা প্রকাশ করেন। এই সংস্থাটি মূলত ডেমরা ছাত্র ও যুব উন্নয়ন সংস্থা নামে বিগত ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুদীর্ঘ ২৫ বছর পর সকল সদস্য আবার একত্রিত হয়ে নতুন নামকরণ করেন ডেমরা উন্নয়ন সংস্থা। সংস্থার আহবায়ক হিসাবে বর্তমানে দায়িত্ব ভার পালন করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু নাইম খন্দকার। সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, মোঃ জাফর আহম্মেদ বাবু, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন ফারুকী, মোঃ ফেরদৌস আলী খান, এ্যাড. জসিম উদ্দিন, মোঃ আরিফুর রহমান (সুমন মাস্টার), সাংবাদিক মোঃ মিনহাজ উদ্দিন মিন্টু ও সংস্থার সকল সদস্যবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান