ঢাকা : রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির একটি কক্ষ থেকে তাসলীমা (৭) নামের এক স্কুল ছাত্রীর ওড়না পেচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার নাম এরশাদ। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায়।
শনিবার বিকেলে তার লাশটি উদ্ধার করা হয়। বনানী থানার এসআই মোশতাক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বস্তির রাশেদার বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে কক্ষের একটি আড়ার সঙ্গে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলতেছিলো। ওড়নাটি গলায় পেচিয়ে তার মৃত্যু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান