রাজবাড়ী :রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম লিপি (২২)।
শনিবার দুপুরে যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিপির মরদেহ উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার এসআই নাজমুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে লিপি তার ঘরে ঘুমাতে যায়। শনিবার বেলা ১২টা পর্যন্ত তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকে সবাই দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে লিপি ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান