ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে বিদেশি পিস্তলসহ সোহান (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, সোহানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান