ঢাকা : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি না দিলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে নাগরিক ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়েজিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সিটি নির্বাচনকে কেন্দ্র করেই সরকার মাহমুদুর রহমান মান্নাকে কারাবন্দী করেছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, মান্না যখন দেশের সংকটাবস্থা রোধে সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লক্ষে কাজ শুরু করেছেন তখন সরকার ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। এছাড়া অসুস্থ মান্নাকে সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছেনা। সুস্থ রাজনৈতিক ধারার ধারক মান্নাকে পরিকল্পিতভাবে শুধু অসুস্থ রাখাই হচ্ছে না, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুর মালেক রতন বলেন, আজ দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে আর প্রতিহিংসার রাজনীতির শিক্ষার মাহমুদর রহমান মান্না। তাই প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন।
সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলো মান্না উল্লেখ করে বক্তরা বলেন, এখনতো নির্বাচন শেষ তাহলে মান্নাকে মুক্তি দিতে আর কোন বাধা থাকার কথা নয়। আমরা মান্নাকে অবিলম্বে মুক্তি এবং সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য আহবান জানাচ্ছি।
সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখন, সদস্য সচিব মুঈদ হাসান তরিৎ, সদস্য শরিফ আকন্দ, রাজশাহী জেলা সদস্য ই জেড প্রিন্স প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান