মাহবুব মনি, ডেমরা: ডেমরায় মো. আজগর আলী (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২শ’ ৯৯ পিস ইয়াবা ও ১৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-১০। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। আজগর আলী গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার গোবিন্দপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে ডেমরা কোনাপাড়া এলাকার রুবেলের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ডেমরার পাড়াডগাইর শিমুলতলি এলাকার সিরাজুল ইসলামের বাড়ী সংলগ্ন থেকে মাদক বিক্রির সময় আটক করেছে র্যাব-১০। এ সময় একটি পালসার মটর সাইকেলও উদ্ধার করেছে র্যাব। আজগর ডেমরা এলাকায় ধরা ছোঁয়ার বাইরে থেকে দির্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলেও জানায় পুলিশ। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান