ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় নকল আমের জুস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত প্রায় ৭ হাজার বোতল নকল আমের জুস জব্দ করা হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালায় পুলিশ।
স্থানীয়রা জানায়, ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এক প্রকার আমের জুস দীর্ঘ দিন ধরে তৈরি করা হতো। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে কারখানার ম্যানেজারসহ মোট ১২ জনকে হাতেনাতে আটক করে নিয়ে যায়। এসময় কারখানা থেকে প্রা য় ৭ হাজার বোতন নকল জুস জব্দ করা হয়েছে। আটককৃত মালামালসহ কর্মচারীদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান