ঢাকা : সর্বোচ্চ মূল বেতন ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতনের বিষয়ে পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন কমিটি সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেন।
পরে দুপুরের দিকে মন্ত্রিসভা সংক্রান্ত ছয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী প্রতিবেদনের এ তথ্য সাংবাদিকদের জানান।
অর্থমন্ত্রী জানান, পর্যালোচনা কমিটি ২০টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে।
ড. ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পে-কমিশন ১৬টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। ওই কমিশন সর্বোচ্চ মূল বেতন ৮০ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করেছিল।
আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান