ঢাকা: রাজধানীর বনানীতে বেশ কিছু অবৈধ মাদক ও যৌনউত্তেজক ক্যাপসুল ভায়াগ্রাসহ উত্তর কোরিয়ার রিয়াগ সুন হাওয়া নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি রেস্তোঁরায় অভিযান চালিয়ে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও ডিবি পুলিশ ।
অভিযানে ২১০ পিস ভায়াগ্রাসহ বিভিন্ন ধরণের যৌনউত্তেজক ওষুধ ছাড়াও ৯৪ ক্যান ফোস্টার বিয়ার ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বনানী ২৭ নম্বর সড়কের এইচ-১৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই বাড়িতে অবৈধভাবে মদের বার ও অসামাজিক কার্যক্রম চলছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান