সাভার : সাভার পৌরসভায় টেন্ডারবাজি করতে গিয়ে অস্ত্রসহ দুই যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন; ওসমান গণি রাসেল (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (২৮)। তারা দুইজনে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সাভার পৌরসভায় ৫২টি কাজের মধ্যে ১১টি উন্নয়নমূূলক ও বাকিগুলো রাজস্ব খাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষদিন ছিল সোমবার। এসময় অন্য কেউ যাতে টেন্ডার জমা দিতে না পারে সেজন্য তারা অস্ত্র নিয়ে পাহারা দেয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মীর শাহীন শাহ পারভেজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌরসভায় টেন্ডার জমা দেয়ার শেষদিন টেন্ডারবাজি করার সময় অস্ত্রসহ রাসেল ও তার সহযোগী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।
তবে তারা কার পক্ষে টেন্ডারবাজি করতে এসেছিল তা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান