ঢাকা: বর্ষবরণের দিন ঢাবির টিএসসি এলাকায় নারী লাঞ্ছিতের ঘটনায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। আগামী ২৮ মে এ বিষয়ে আদেশ শুনানি হবে।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হয় ।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি জমা দেয়া হয়।
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছিতের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে যৌনসন্ত্রাসীরা চিহ্নিত হলেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এছাড়া এ ঘটনায় প্রতিবাদে ডিএমপি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশের নির্যাতনের শিকার হয় প্রতিবাদকারীরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান