ঢাকা : আগামী ২২ মে থেকে ২৫ মে চারদিন সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সিস্টেম আপগ্রেডেশন তথা কমিশনের ডাটা সেন্টারের সব ডাটা ডিআরএস ডাটাবেইজে অবিকল কপি করার লক্ষ্যে চার দিন সময় নেয়া হয়েছে। তবে আগামী ২৬ মে থেকে এনআইডির নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
এনআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে সার্ভার স্টেশনগুলো চালু ও স্মার্টকার্ড বিতরণের আগে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে এ আপগ্রেডেশন করা হচ্ছে। সেই সঙ্গে একাধিক সার্ভারে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণ করার কাজও চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান