ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় অইনজীবীর স্ত্রী লিমা ইসলাম (৩৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারি কমিশনার কুদরত-ই-খুদা ঘটনার সত্যতা নিশ্চি করেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। তবে খুনের কারণ বের করাটা তদন্ত সাপেক্ষ ব্যাপার।
নিহতের স্বামী রকিবুল জানান, কলাপসিবল গেট বন্ধ পাওয়ায় বিকল্প দরজা দিয়ে বাসায় ঢুকে শোয়ার ঘরে লাশ দেখতে পান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান