ঢাকা : রাজধানীর মতিঝিলে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ পরিদর্শক(এসআই)শেখ ফরিদ উদ্দিন বলেন, সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের উল্টো দিক থেকে রাত ১টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢকা মেডিকল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব-৩ এর সঙ্গে 'বন্দুকযুদ্ধে’ ওই যুবক নিহত হয়েছে বলেও তিনি জানান। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান