মাহবুব মনি, ডেমরা : ডেমরায় স্ত্রীর দায়ের করা মামলায় আদালতের নির্দেশে মো. সুমন (২৭) নামে এক পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে শুক্রবার ভোর রাতে ডেমরার হাজীনগর ব্যাংক কলোনি এলাকায় সুমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সুমন ওই এলাকার মো. শিকদার আলীর ছেলে।
পুলিশ জানায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য সুমনের সঙ্গে তার স্ত্রীর কলহ চলছিল। দিনদিন স্ত্রীর প্রতি সুমনের শারিরিক ও মানসিক অত্যাচার নিয়ন্ত্রহীন হয়ে পড়ে। এ ঘটনায় পারিবারিক কলহ চরমে পৌছানোর এক পর্যায়ে সুমনের স্ত্রী চলতি বছর আদালতে একটি নরী নির্যাতন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান