ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের সবুজবাংলা এভিনিউর একটি বাসায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সাথী আক্তার মীম (২২) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন।
রোববার বিকেলে সবুজবাংলা এভিনিউর ৫ নম্বর বাসার দোতালয় এই ঘটনা ঘটে। একবছর আগে বিয়ে হলেও নিহত সাথী তার বাবার বাড়িতে থাকতেন। তার স্বামী একরামুল হোসেন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
নিহতের চাচা বাবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে বসে শীর্ষ নিউজকে এসব তথ্য জানান।
তিনি জানান, সাথীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না।
তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান