ঢাকা : রাজধানীর সুন্দরবন হোটেলের সামনে ধসের পর এবার পেছন পাশে ধসের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম ধসের চার দিনের মাথায় পুনরায় এ ধসের এ ঘটনা ঘটে। এতে সার্ক ফোয়ারা থেকে পান্থপথগামী রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, সুন্দরবন হোটেলের পেছনে আবারও নতুন করে ধস শুরু হয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ ফিট ধসে গেছে। ওই দিকে একটি গ্যারেজ থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েকটি অস্থায়ী ঘর ধসে পড়েছে।
তিনি বলেন, আমাদের ধারাণা ছিল, যেকোনো সময় পুনরায় ধসে পড়তে পারে। তাই আশ-পাশের বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়েছিল। পশ্চিম পাশে নতুন করে ধস হলেও সুন্দরবন হোটেল ঝুঁকিমুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে দুই দফা ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ার ভবনের পাইলিংয়ের একটি অংশসহ পাশের সড়ক ধসে পড়ে। এতে হুমকির মুখে পড়ে সুন্দরবন হোটেল। বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরবন হোটেলের বেজমেন্টের একটি অংশও ভেঙে পড়ে। এরপর থেকে ওই স্থানে বালু দিয়ে ভর্তি করা হচ্ছে। ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ভবনের পাইলিং ধসের কারণে এই ঘটনা ঘটে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান