ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বিবিসি বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান সিরাজুর রহমান। সোমবার সকাল ১১ টার দিকে লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন... (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী, সোফিয়া রহমান। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের রোগে ভুগছিলেন।
সিরাজুর রহমান ১৯৬০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগদান করেন এবং ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিবিসি বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক ছেলে এবং এক মেয়ে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান