রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)।
বুধবার (০৩ জুন) বিকেলে ভুলতা পুরান বাজার এলাকার নিজ বাসভবনে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মুত্যকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে তাকে পাড়াগাঁও কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে ভুলতা ইউনিয়নসহ আশ-পাশের এলাকার হাজার হাজার মানুষ তার বাসভবনে সমবেত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান