ঢাকা : বিএনপি ধর্মীয় মূলবোধে বিশ্বাসী, ধর্মহীনতায় নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ধর্মহীনতায় বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
বুধবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ফ্রন্ট আয়োজিত জিয়ার ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চায় , তারা ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তাদের চেয়েও খারাপ।
এরপর তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে না পারলে নতুন প্রজন্মকে নিয়ে সামনে চলা কঠিন হয়ে পড়বে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান