মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় আব্দুল হাই শেখ (৬৫) নামক একজন পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মহাসড়কের বেজগাঁও নামক এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে স্থায়ী লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর ষোলঘর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে মৃতদেহটি পুলিশ ফাড়িতে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান