সাভার: আশুলিয়ায় বাইপাইল এলাকায় এক প্রতিবন্ধী নারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মিলন চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মিলন চন্দ্র দাস জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কালামপুর গ্রামের মৃত সরোজ চন্দ্র দাসের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাইপাইলের ভাড়া বাসা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারীর মা জানান, রাতে কাজ থেকে ফেরার পর তাঁর প্রতিবন্ধী মেয়ের কাছে জানতে পারেন, সকালে তিনি কাজে বের হয়ে যাওয়ার পর বাড়ির পাশের সেলুন দোকানী মিলন চন্দ্র দাস কৌশলে তার প্রতিবন্ধী মেয়েকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি প্রতিবেশীদেরকে জানালে স্থানীয়দের সহায়তায় রাতে মিলনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘প্রতিবন্ধী নারীকে পাশবিক নির্যাতনের ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মিলনকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান