ঢাকা : রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৩হাজার একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মনসুর আলী (৩৫) বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে আগত একটি ট্রেনে কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছান মনসুর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি চালানো হয়। এসময় তার ব্যাগে একটি বিস্কুটের প্যাকেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনসুরের গ্রামের বাড়ি যশোরে বলে জানা গেছে।
এ ব্যাপারে মনসুরের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৫।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান