ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে নির্যাতিত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।
শিশুটির বাবা জানান, প্রতিবেশী শরবত বিক্রেতা হাবিব শুক্রবার শিশুটিকে কোমল পানীয়ের লোভ দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করে। রোববার সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
ঢামেক জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শর্মিলী মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে ২১২ নম্বর ওয়ার্ডে রেফার করেন।
এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত থানায় কেউ করতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান