ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে ডিবি পরিচয়ে শামীম (২৬) নামের এক যুবকের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তার কাছ থেকে ১লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের নির্যাতনে শামীম গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামীম জানান, রোববার বিকেলে ২৭ নম্বর ধানমণ্ডিস্থ ঢাকা ব্যাংক থেকে তিনি ১ লাখ টাকা তোলেন। এরপর ব্যাংকের সামনে আসার পর গোয়েন্দা পুলিশের পরিচয়ে কয়েকজন দুর্বৃত্তরা তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ বেধে মারধর করে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। এরপর তাকে শ্যামলী এলাকায় রাস্তার পাশে ফেলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত শামীম নিউমার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা করেন। কামরাঙ্গীরচর থানার রসুলপুর এলাকায় তাদের বাসা বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান