ঢাকা : রাজধানীর টিকাটুলি এলাকা থেকে চাকরি প্রতারকচক্রের দুই সদস্য আটক ও প্রতারনার শিকার ৯ জনকে উদ্ধার করেছে র্যাব।
বুধবার দুপুরে ওয়ারী ২৬ টিকাটুলির দেলোয়ার কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন- মো. ওহেদুজ্জামান সোহেল (৩৫) ও মো. শরীফ ইমাম হাসান ওরফে আজমির (২২)। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চক্রটি বিভিন্ন জাতীয় পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষনীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আটকদের কাছথেকে প্রতারনার কাজে ব্যবহৃত বিপুল পরিমান ভূয়া নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট, রশিদ ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার এবং ঘটনাস্থল থেকে প্রতারনার শিকার ৯ জনকে উদ্ধার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান