গাজীপুর: গাজীপুরের শিববাড়ি মোড় এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৩৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইউরো-বাংলা রেস্টুরেন্ট থেকে আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) সিরাজুল ইসলাম বলেন, ওই রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল- এমন সংবাদে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান