ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই হারুণ জানান, এলাকার কালাম মিয়ার বাড়িতে আমরা একসঙ্গে ভাড়া থাকি। রাতে একটি স্টিলের শো-কেস কিনে বাসায় নেই। শো-কেসটি গোছানোর সময় ওপরে থাকা বৈদ্যুতিক তার শো-কেসের ওপর পড়ে। এ সময় হারুণের হাত শো-কেসের ওপর ছিল।
দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান