ঢাকা: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রয়াত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট শামসুস সালেহীনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকালে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর অফিস কক্ষে মরহুম সালেহীনের স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। মরহুম সালেহীনের স্ত্রী পুলিশ প্রধানের এ মহতী উদ্যোগ ও মহানুভবতার জন্য আইজিপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিআইজি (মিডিয়া এন্ড প্লানিং) মোঃ লুৎফর রহমান মন্ডল, এআইজি (এমএন্ডপিআর) মোঃ নজরুল ইসলাম, এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর উপদেষ্টা গাফফার মাহমুদ, সভাপতি মোঃ ইশারফ হোসেন ইশা, সহ-সভাপতি মুহঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ইমু এবং নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান বিকু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ প্রধান সম্প্রতি ক্র্যাবের এক অনুষ্ঠানে স্বপ্রণোদিত হয়ে সালেহীনের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। আইজিপি বৃহস্পতিবার সালেহীনের স্ত্রীর কাছে তার পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা শুনে তাৎক্ষণিকভাবে অনুদানের পরিমান এক লাখ টাকায় উন্নীত করেন।মরহুম শামসুস সালেহীন দীর্ঘদিন রোগ ভোগের পর গত ১০ মার্চ ইন্তেকাল করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান