ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশ ও ৪ জন ছিনতাইকারীসহ ৮ জনকে আটক করেছে। আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ভুয়া ডিবি পুলিশকে হতেনাতে আটক করা হয়। তারা নগরীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো। আর একই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে ২টি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ১টি বোমা এবং এই অপরাধকার্য চালানোর জন্য ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান