, ঢাকা : রাজধানীর পল্লবীতে রুনা আক্তার (২০) নামে নয় মাসের অন্ত:স্বত্তা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যার পর পল্লবী থানাধীন মিরপুরের কালশীতে এ ঘটনা ঘটে।
নিহত রুনা আক্তারের স্বামী পারভেজ মিয়া জানান, পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদের জের ধরে অভিমানে রুনা গলায় ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
অচেতন অবস্থায় রুনাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান পারভেজ।
রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রুনা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন ।
ঢামেকের পুলিশ ফাঁড়ির সহকারি ক্যাম্পে ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যথা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান