ঢাকা : মিয়ানমানের বিজিপি কর্তৃক নায়েক আবদুর রাজ্জাকের অপহরণের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মিয়ানমার সীমান্ত রক্ষীরা বাংলাদেশের সীমানায় ঢুকে জোর করে বাংলাদেশের সমুদ্র সীমানায় পাহারারত বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে গেছে এবং একজনকে গুলি করে আহত করেছে। তারপর তারা নায়েকের সাথে অসভ্য আচরণ করেছে । অপহরণ ও অসভ্য আচরণ করে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো উদ্যোগী হতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে গিয়ে তাদের বর্বরোচিত আচরণের বিচার এবং নায়েকের সাথে আচরণের জন্য মিয়ানমারের বিজিপিকে ক্ষমা চাইতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান