মাগুরা : মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে গতরাতে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আলফু বাহিনী প্রধান আলফু বিশ্বাস নিহত হয়েছে। এঘটনায় চার পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সন্ত্রাসীরা রোববার রাতে রাউতড়া স্কুলের আশেপাশে কোনো অপরাধমূলক কর্মকা- করার চেষ্টা করছিলো।
গোপনে পুলিশ এসংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছোড়ে। আত্ম রক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী আলফু বিশ্বাস ঘটনাস্থলে মারা যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, ২ টি গুলি ও ৩ টি রামদা উদ্ধার করেছে।
অন্যান্য সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের ৪জন সদস্য আহত হয়েছে এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
উল্লেখ্য, নিহত আলফু বিশ্বাসের নামে বিভিন্ন থানায় ডজন দুয়েক মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান