ঢাকা : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র্যাব।
সোমবার সকালে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর উত্তরা ও গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। আটককৃতদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান