মাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে আট যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে ওই ছাত্রীকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই স্কুলছাত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় নানির বাড়ি যাওয়ার পথে স্থানীয় আট যুবক তাকে ধর্ষণ করে। এক নারী বুধবার ভোরে ওই ছাত্রীকে একটি ঝোপে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসেন। পরে ছাত্রীর মা-বাবা এসে তাকে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার আগে আমি বাড়ি থেকে নানির বাড়ি যাওয়ার পথে আমাদের গ্রামেরই টিটু মাতুব্বর, হারুন-অর-রশিদ, বাগান মাতুব্বর, সোহেল কাজী, হাবিব কাজী, আবু কালাম, টুটুল মাতুব্বর ও শহিদুল মাতুব্বর আমার মুখ চেপে ধরে হাত-পা চোখ বেঁধে একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। সেখানে আমাকে ধর্ষণ করা হয়।’
ওই ছাত্রী আরো জানায়, চেতনা আসার পর সে দেখতে পায় এক নারী তাকে ঝোপ থেকে বাড়িতে নিয়ে এসেছেন।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান